1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধি

নেছারাবাদে ৩০শে ডিসেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় স্বরূপকাঠি সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ উদ্যোগে, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ( বালক -বালিকা ) ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জনাব মোঃ মনিরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার নেছারাবাদ, পিরোজপুর। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের টুর্নামেন্টে ফাইনাল খেলায় সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,সুন্দর জীবন গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এই দেশকে গড়ে তুলবেন,সমাজ থেকে কুসংস্কার অন্যায়- অত্যাচার দূরীকরণে যেমন শিক্ষার বিকল্প নেই তেমনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই ।

বক্তব্য রাখেন, জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও যুগ্ন আহ্বায়ক,স্বরূপকাঠি পৌর বিএনপি ।

বক্তব্য রাখেন জনাব মোঃ শফিকুল ইসলাম ফরিদ, আহ্বায়ক পৌর বিএনপি, জনাব মোঃ নাসির উদ্দিন তালুকদার, সিনিয়র যুগ্ন আহ্বায়ক, নেছারাবাদ উপজেলা শাখা। মূল্যবান বক্তব্য রাখেন, মাওলানা মোঃ আবুল কালাম আজাদ,আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী নেছারাবাদ,উপজেলা শাখা , মাওলানা মোঃ জহিরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, স্বরূপকাঠি পৌরসভা ।

প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব মোঃ রায়হান মাহমুদ, সহকারী কমিশনার, ভূমি নেছারাবাদ, পিরোজপুর। তিনি বলেন, শিশু কিশোরদের খেলাধুলার আগ্রহী করে তুলতে হবে এবং পরিবেশ গড়ে তুলতে হবে। পরিশেষে শুভ উদ্বোধন ঘোষণা করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!