1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন : জামাল হায়দার - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতি রেখেছেন : জামাল হায়দার

প্রতিনিধি

নির্বাচনের সময়সূচি ঘোষণা করায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনি বলেছেন, কিছুদিন আগেই আমি বলেছিলাম, সরকার ৪/৫ দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে। আল্লাহর অশেষ রহমতে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন। এজন্য তাকে আবারও ধন্যবাদ। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আশা করি দেশের গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হবে।

বুধবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড লিবারেল পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, দেশের রাজনৈতিক কালচারে ঐক্যবদ্ধ থাকা বিভিন্ন কারণে হয়ে উঠে না। অনেকগুলো দল বহু বিভক্ত। এটি ভালো কথা নয়। ঐক্যের বিপরীতে বিভাজনের রাজনীতি বাংলাদেশকে গ্রাস করেছে। তবে আমরা সবাই মিলে একসঙ্গে পথ চলতে চাই। ইউএলপি নামে নতুন দল খুবই উদ্যোগ। ৫ আগস্টের চেতনার মধ্য দিয়েই যাত্রা শুরু হলো।

নির্বাচনের সময়সীমা ঘোষণা নিয়ে তিনি আরও বলেন, আমাদের আত্মতুষ্টির কিছু নেই। ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো মূল্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে হবে।

১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, অনেক ত্যাগের বিনিময়ে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি। আজকে শেখ হাসিনা বিরোধী যে ঐক্য ছিল তাতে ফাটল ধরানোর চক্রান্ত চলছে। আমরা বিভক্ত হলে ফ্যাসিবাদ আবারও ফিরে আসবে। ফলে আমাদের ঐক্য ধরে রাখতে হবে। যেকোনো মূল্যে আওয়ামী লীগকে রুখে দিতে হবে। আমরা ফ্যাসিবাদ ও দখলদার মুক্ত সুশাসনের বাংলাদেশ চাই। দেশের মানুষ কিন্তু একটি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

সভাপতির বক্তব্যে ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, শেখ স্বৈরশাসনের নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। হামলার শিকার হয়েছি, জেল খেটেছি তবুও বিএনপি ও ১২ দলীয় জোটের আন্দোলনে সক্রিয় ছিলাম এবং আছি আগামীতেও থাকবো। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম, তবে ফ্যাসিবাদ পুরোপুরি দূর হয়নি।

ইউএলপির চেয়ারম্যান মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. হুমায়ূন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের দলীয় ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মাস্টার এমএ মান্নান, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আবু হানিফ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!