1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন হাসিনা, বললেন শুভেন্দু

প্রতিনিধি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তার দেশত্যাগের পর থেকে সংখ্যালঘুদের ওপরে হামলার অভিযোগ উঠেছে বাংলাদেশে। সম্পর্কে টানাপোড়েনও বাড়ছে ভারতের সঙ্গে। এরকমই এক পরিস্থিতিতে শেখ হাসিনার হয়ে কথা বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শুভেন্দু অধিকারী সমালোচনা করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারেরও। বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী। বাকীরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশে চূড়ান্ত নৈরাজ্যের পরিস্থিতি চলছে। বেছে বেছে হিন্দুদের ওপরে হামলা করা হচ্ছে। হিন্দুদের মন্দির, দোকান, ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। এদের থামানো তো দূরের কথা, মদত দিচ্ছে ড. ইউনূস সরকার। অথচ বাংলাদেশ ভারতের ওপরে নির্ভরশীল। ভারত পণ্য না পাঠালে ভাত-কাপড় জুটবে না। ঝাড়খণ্ডের বিদ্যুৎ না পেলে আঁধারে ডুববে বাংলাদেশ। কীভাবে শায়েস্তা করতে হয় আমরা জানি। তারা আবার কলকাতা দখলের ডাক দিচ্ছে। এটা হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর লড়াই। এই লড়াই ধর্মরক্ষার লড়াই।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করছেন তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন। এরপর রাষ্ট্রপতি সরকার ভেঙে দিলে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনে নেতিবাচক অবসান হয়। এর তিন দিন পর ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ শপথ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!