1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
প্রথমবার নিশ্চিত হলো বিশ্বকাপ খেলা, দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

প্রথমবার নিশ্চিত হলো বিশ্বকাপ খেলা, দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট

প্রতিনিধি

প্রথমবার নিশ্চিত হলো বিশ্বকাপ খেলা, দলের সবাইকে গাড়ি দিলেন প্রেসিডেন্ট
প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান। যে কারণে দেশটির সবত্রই চলছে উৎসবের আমেজ। আর সেটাকেই উদযাপন তারা করেছে এশিয়ান বাছাইপর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে জয়ের মাধ্যমে। দেশটির রাজধানী তাসখন্দে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে ৩-০ ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তান।

আর এমন জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করা উজবেকিস্তান দলের সব সদস্যই পেয়েছেন বিশেষ সম্মাননা। প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ এর পক্ষ থেকে উজবেকিস্তানের জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে গাড়ি দেওয়া হয়েছে।

এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে এক রাউন্ড বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। টিমুর কাপাদজের অধীনে দলটির এই ঐতিহাসিক সাফল্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। উজবেকিস্তানের প্রেসিডেন্ট শভকাত মিরজিওয়েভ একটি ডিক্রি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় দলের একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি, মেডেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হবে।

বাছাইপর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর তারই অংশ হিসেবে উপহার দেয়া হয়েছে গাড়ি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে একে একে ৪০টি চীনা ব্র্যান্ড BYD-এর গাড়ি আনা হয় এবং সেগুলোর চাবি খেলোয়াড় ও কোচিং স্টাফদের (মোট ৪০ জন) হাতে তুলে দেওয়া হয়।

উজবেকিস্তান তাদের গ্রুপে দ্বিতীয় হয়ে বাছাইপর্ব শেষ করেছে। একই গ্রুপের ইরানও চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার পরবর্তী বাছাই রাউন্ডে বিশ্বকাপের টিকিটের জন্য লড়াই চালিয়ে যাবে।

২০২৬ ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে ৪৮টি দল ছয়টি কনফেডারেশন থেকে অংশ নেবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!