1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পোপের মৃত্যুতে সিরি’আর ম্যাচ স্থগিত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পোপের মৃত্যুতে সিরি’আর ম্যাচ স্থগিত

প্রতিনিধি

ক্যাথলিক খ্রিষ্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন। আজ (সোমবার) ৮৮ বছর বয়সে তিনি মারা যান। ১২ বছর ধরে পোপ পদে থাকার পর তিনি মারা গেলেন। পোপের মৃত্যুতে ইতালিয়ান সিরি আ’র আজকের সব ম্যাচ স্থগিত করা হয়েছে।

আজ লিগটিতে চারটি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। ম্যাচগুলো হচ্ছে—তোরিনো বনাম উদিনেস, ক্যাগলিয়ারি বনাম ফিওরেন্টিনা, জেনোয়া বনাম লাৎজিও এবং পারমা বনাম জুভেন্টাস।

সিরি’আর অফিসিয়াল টুইটারে এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত মহোদয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে লিগা নাজিওনালে প্রোফেসোনিস্তি সিরি’আ নিশ্চিত করেছে যে, আজকের সিরি’আ ও প্রিমাভেরা ১ লিগের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। নতুন করে নির্ধারিত ম্যাচগুলোর তারিখ পরে জানানো হবে।
এদিকে, ফুটবল অনুরাগী ছিলেন পোপ ফ্রান্সিস। বিশ্বজুড়ে শান্তি ছড়িয়ে দেয়ার জন্য ফুটবল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বলে একবার মন্তব্যও করেছিলেনও সদ্য প্রয়াত পোপ। আর্জেন্টিনার লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে জলাতান ইব্রাহিমোভিচ এবং জিয়ানলুইজি বুফনের মতো ফুটবলারদের ভ্যাটিকান সিটিতে স্বাগত জানিয়েছেন।

প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে রোমান ক্যাথলিক চার্চের ২৬৬তম পোপ হয়েছিলেন। তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন। গত ১০০০ বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না-হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!