1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘পুষ্পা ৩’-এ বিজয়, বাদ আল্লু অর্জুন? - NEWSTVBANGLA
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

‘পুষ্পা ৩’-এ বিজয়, বাদ আল্লু অর্জুন?

প্রতিনিধি

বহু অপেক্ষার পর বৃহস্পতিবার মুক্তি পেল দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। এই ছবি মুক্তির আগে আয় করেছে ৬০ কোটি টাকা। অগ্রিম বুকিংয়েই রেকর্ড সৃষ্টি করেছে।

ইতোমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘পুষ্পা টু’ সিনেমার রিভিউ। দর্শকদের কাছ থেকে লেটার মার্কস পেয়েছেন আল্লু অর্জন ও পরিচালক সুকুমার।

তবে চমক রয়েছে আরও। আগেই জানা গিয়েছিল ‘পুষ্পা ৩’ আসতে চলেছে। সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন ছবির নায়িকা রশ্মিকা মান্দানা এবং সাউন্ড ডিরেক্টর রাসুল পুকুট্টি।

আর এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হলো বিজয় দেবেরাকোন্ডার একটি টুইট। সেখানেই জানা গেল, পুষ্পা ৩- এ রয়েছেন তিনি! ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা টু: দ্য রুল’ এর পরে আসছে ‘পুষ্পা দ্য র‌্যমপেইজ’।

পরিচালকের সঙ্গে ছবি তুলে এমনটাই জানিয়ে রাখলেন বিজয়। পাশাপাশি জানালেন, সুকুমারের সঙ্গে কাজ করতে তর সইছে না তার।

স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে প্রশ্ন, নতুন সিক্যুয়েলে কি বাদ পড়বে আল্লু অর্জুন? তার জায়গাতেই কি আসছেন বিজয়? তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রেখেছেন পুষ্পা টিম। তবে বিজয় যে পুষ্পা ৩ ছবির কাণ্ডারী হবেন তা কিন্তু একেবারেই স্পষ্ট।

প্রসঙ্গত, ‘পুষ্পা টু’ বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পেয়েছে।

দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, এই ছবি ওপেনিং ডে-তেই কেজিএফ ২-এর ব্যবসার রেকর্ড ভেঙে চুরমার করবে। ‘পুষ্পা’ ছবির দ্বিতীয়ভাগে চিত্রনাট্যে বড়সড় বদল রয়েছে। ক্লাইম্যাক্স নাকি একেবারে চমকে দেবে দর্শকদের।

পরিচালক সুকুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুষ্পা’ ছবিটি যেভাবে গোটা দেশে দারুণ সাফল্য পায়, সে কথা মাথায় রেখেই এই ছবির দ্বিতীয়ভাগ সাজানো হয়েছে।

মাসখানেক আগে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২- দ্য় রুল’ ছবির টিজার। প্রথম ঝলকেই চমকে দিয়েছেন আল্লু অর্জুন, রশ্মিকারা। টিজার দেখার পর থেকেই এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। এবার শীতকালীন বক্স অফিসে ঝোড়ো হাওয়া দেখার পালা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!