1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুলিশ সদস্যদের লুট হওয়া মোবাইল ফোন মিলল বসতঘরে - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

পুলিশ সদস্যদের লুট হওয়া মোবাইল ফোন মিলল বসতঘরে

প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া পুলিশ সদস্যের মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ রবিউল হাসান অপি (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে তার বসতঘর থেকে এসব উদ্ধার করা হয়।

রবিউল হাসান অপি চাটখিল পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে।

জানা যায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দুষ্কৃতিকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ চালায়। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিউল হাসান অপির বসতঘর থেকে থানার লুট হওয়া তিনটি মোবাইল ফোন, দুইটি ব্যাগ, একটি রেইনকোট ও টি চার্জার উদ্ধার করা হয়।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক ঢাকা পোস্টকে বলেন, গত ৫ আগস্ট চাটখিল ও সোনাইমুড়ী থানায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম লুট করা হয়। অপির বসতঘর থেকে পুলিশ সদস্যদের মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস বলেন, আমাদের চাটখিল ও সোনাইমুড়ী থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। তাই অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!