1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পুরুষের ১৭, নারীর ২২ মিনিট আয়ু কেড়ে নেয় প্রতিটি সিগারেট

প্রতিনিধি

একজন ধূমপায়ী পুরুষের জীবন থেকে ১৭ মিনিট এবং নারী ধূমপায়ীর জীবন থেকে ২২ মিনিট কেড়ে নেয় প্রতিটি সিগারেট। অর্থাৎ প্রত্যেকটি সিগারেট পানে গড় হিসেবে একজন ধূমপায়ী তার জীবন থেকে হারান ২০ মিনিট।

যুক্তরাজ্যের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। গবেষণাটিকে স্বীকৃতি দিয়ে দেশটির স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, প্রত্যেক ধূমপায়ীর উচিত নতুন বছরের শুরুর দিনই এই অস্বাস্থ্যকর অভ্যাস ত্যাগ করা।

গবেষণায় পরিচালনাকারী বিজ্ঞানীদের অন্যতম সদস্য এবং ইউসিএলের প্রিন্সিপাল রিসার্চ ফেলো ড. সারাহ জ্যাকসন ব্রিটেনের দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, “আমাদের গবেষণা বলছে যে ধূমপায়ীরা যত বছর বাঁচেন, প্রায় তার সমসংখ্যক বছর ধূমপানের কারণে খোয়ান। ধূমপানের অভ্যাস প্রাথমিকভাবে জীবনের স্বাস্থ্যকর বছরগুলোকে খেয়ে ফেলে এবং জীবনের অন্তিম সময়কে বিভিন্ন দীর্ঘস্থায়ী অসুস্থতা ও অক্ষমতার মাধ্যমে দীর্ঘায়িত করে।”

“বর্তমানে সবাই জানে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই ক্ষতি যে কী পরিমাণ ভয়াবহ এবং সুদূরপ্রসারী— তা অনেকেই জানে না। একজন নিয়মিত ধূমপায়ী যদি মৃত্যু পর্যন্ত ধূমপান চালিয়ে যান, তাহলে তিনি তার জীবন থেকে খোয়ান অন্তত ১০ বছর এবং এটি হলো জীবনের সুস্থ ১০ বছর। অর্থাৎ যে দশ বছর তিনি হারিয়ে ফেলেন, সেই সময়ে তিনি জীবনকে সাজানোসহ অনেক কিছু করতে পারতেন।”

গার্ডিয়ানকে সারাহ জ্যাকসন বলেন, “যত শিগগির আপনি ধূমপান ত্যাগ করবেন, প্রকৃতপক্ষে তত দ্রুতই আপনি মৃত্যুর চলন্ত সিঁড়ি থেকে সরে দাঁড়ালেন। ধূমপান ছেড়ে দিলে আপনার সুস্থ জীবনের ব্যাপ্তিকাল বাড়বে। উদাহারণ হিসেবে বলা যায়—যদি আপনি ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ধূমপান ত্যাগ করেন, তাহলে ২০ ফেব্রুয়ারির মধ্যে আপনার আয়ু বাড়বে ১ সপ্তাহ; আর যদি পুরো বছর ধূমপান ছাড়া থাকতে পারেন, তাহলে আপনি নিজের জীবনের সঙ্গে যোগ করতে সক্ষম হবেন অন্তত ৫০ দিন।”

প্রসঙ্গত, জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ধূমপানকে মানব সভ্যতার ইতিহাসে জনস্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি’ বলে ঘোষণা দিয়েছে। ডব্লিউএইচও’র তথ্য অনুযায়, প্রতি বছর ধূমপান এবং এ সংক্রান্ত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগে বিশ্বে মৃত্যু হয় ৯৩ লাখ মানুষের। এই মৃতদের মধ্যে অন্তত ৮০ লাখ সরাসরি ধূমপায়ী। বাকি ১৩ লাখ সরাসরি ধূমপান না করলেও ধূমপায়ীদের আশেপাশে থাকার কারণে ক্ষতিগ্রস্ত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!