1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান, জব্দ নার্সারির গাছ

প্রতিনিধি

 

রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডের সবজীবাগান এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা ও দোকানপাট অপসারণের পাশাপাশি ফুটপাত দখল করে পরিচালিত নার্সারির বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) ডিএসসিসির ১ নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। ডিএসসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ডিএসসিসি জানায়, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় ফুটপাত দখল করে অবৈধভাবে নার্সারি ব্যবসা পরিচালনার অভিযোগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নার্সারিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ জব্দ করা হয়।

জব্দ করা গাছগুলো ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সৌন্দর্যবর্ধন ও সবুজায়ন কার্যক্রমে ব্যবহারের জন্য ডিএসসিসির পরিবেশ, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে হস্তান্তর করা হয়েছে।

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরবাসীর চলাচলের পথ দখলমুক্ত রাখা এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!