1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাহাড়ে মৃত পড়ে থাকা সেই তরুণীর পরিচয় শনাক্ত - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পাহাড়ে মৃত পড়ে থাকা সেই তরুণীর পরিচয় শনাক্ত

প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাহাড়ে পাওয়া তরুণীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম জেলা ইউনিটের একটি টিম তার পরিচয় শনাক্ত করে।

ভুক্তভোগীর নাম আমেনা বেগম (২৩)। তিনি নগরের কোতোয়ালি থানার বলুয়ার দিঘীরপাড় এলাকার আবুল কালাম সওদাগরের কলোনিতে থাকতেন। তবে তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর থানার নাগেরকান্দি এলাকায়।

এর আগে গতকাল বৃহস্পতিবার স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আনোয়ারার বৈরাগ চায়না ইকোনমিক জোন অফিসের পূর্ব পাশে একটি টিলা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আনোয়ারা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে পিবিআইয়ের একটি টিম ফিঙ্গারপ্রিন্টের সহায়তায় তরুণীর পরিচয় শনাক্ত করে।

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ওই তরুণীর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ১ অক্টোবর রাত ৮টা থেকে ৩ অক্টোবর ভোর ৫টার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাতনামা আসামি বা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহটি ঘটনাস্থলে ফেলে চলে যায়। আইনিপ্রক্রিয়া শেষে ভুক্তভোগীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!