1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পার্বত্য অঞ্চলের ঘটনায় দেশের ভেতরে কোনো প্রভাব পড়বে না - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

পার্বত্য অঞ্চলের ঘটনায় দেশের ভেতরে কোনো প্রভাব পড়বে না

অনলাইন ডেস্ক :

সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীযৌথ অভিযান পরিচালনা করছে। এতে পার্বত্য অঞ্চলের পুলিশ পয়েন্টগুলোতেও কোনো প্রভাব নেই বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ প্রধান আবু কালাম সিদ্দিক। শনিবার (৬ এপ্রিল) দুপুরে সাভারের আশুলিয়ায় ট্যুরিস্ট পুলিশের সাব অফিস উদ্বোধন অনুষ্ঠানে এসে ট্যুরিস্ট পুলিশ প্রধান সংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি বলেন, আমিও এক সময় পার্বত্য অঞ্চলের পুলিশ সুপার ছিলাম। আমি আগেও দেখেছি, ওই অঞ্চলে সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটতো। তবে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলমান রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

তিনি সাংবাদিকদের বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন বিনোদন পার্ক রয়েছে। সেখানে দেশি-বিদেশি পর্যটকরা বেড়াতে আসে। একইসঙ্গে সামনে বাঙালিদের বর্ষবরণ অনুষ্ঠান আসছে। তাদের যাতে অসুবিধা না হয় এজন্য দেশের ১২৫টি স্থানে ট্যুরিস্ট পুলিশ পয়েন্ট করেছে। একই সঙ্গে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি জন্য এখানে সাব অফিস করা হয়েছে বলেও জানান তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, ট্যুরিস্ট পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার নাইমুল হক, ঢাকা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার, আশুলিয়ার সাব অফিস ইনচার্জ মনিরুল হক ডাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!