1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাবনায় জুমার নামাজে ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

পাবনায় জুমার নামাজে ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সমর্থকদের হাতাহাতি

প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) জুমার জামাত শুরুর ঠিক আগে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ গুরুতর আহত হননি এবং পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মসজিদে ইমামতি করতে গেলে বিএনপি সমর্থকরা আপত্তি জানান। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ হস্তক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জুমার নামাজ আদায় করা হয়।

ঘটনার জন্য বিএনপি ও জামায়াত উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। এদিকে সাঁথিয়া থানার পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!