1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণে ভোলায় বিএনপির আনন্দ মিছিল - NEWSTVBANGLA
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের দায়িত্ব গ্রহণে ভোলায় বিএনপির আনন্দ মিছিল

প্রতিনিধি

দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নিজ সংসদীয় আসন ভোলায় আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ জুলাই) রাতে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের লালমোহন উপজেলা বিএনপির উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। রাত পৌনে ৮টার দিকে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এসময় ‘হাফিজ ভাই, হাফিজ ভাই’সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা শহর।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের দীর্ঘায়ু কামনায় আগামীকাল স্থানীয় মসজিদগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দোয়ার আয়োজন করবেন।

এসময় বিএনপি নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

আনন্দ মিছিলে লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!