1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পাকিস্তান সিরিজের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ

প্রতিনিধি

আগামী মে’তে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলই টি-টোয়েন্টি ফরম্যাটে আসন্ন সিরিজটি খেলতে সম্মত হয়েছে।

এরই মধ্যে নতুন খবর, পাকিস্তান সফরের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ভাবছে বিসিবি। ইতোমধ্যে এ নিয়ে দুই বোর্ডের কথাবার্তাও অনেক দূর এগিয়েছে। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলছিলেন, ‘দুই বোর্ডের মধ্যে এ নিয়ে কথা হয়েছে। পাকিস্তান সিরিজের আগে দুটি ম্যাচ খেলতে পারলে বাড়তি আত্মবিশ্বাসও যোগাবে ক্রিকেটারদের জন্য।’

জানা গেছে, এই সিরিজ যদি অনুষ্ঠিত হয় তাহলে সেটি ১৮ এবং ২০ মে মাঠে গড়াতে পারে। এদিকে পাকিস্তান দল আবার বাংলাদেশ সফর করবে আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে। ঢাকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হতে পারে ২০, ২২ ও ২৪ জুলাই। তবে এখনও সময়সূচি নিশ্চিত নয়।
এর আগে মে মাসের শেষদিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে।

এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। প্রাথমিকভাবে সাদা বলের এই ট্যুরে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টি খেলার পরিকল্পনা ছিল দুই দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতির কথা মাথায় রেখে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!