1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে নতুন শঙ্কা

প্রতিনিধি

হাতে গুণে সময় বাকি আর ৩৩ দিন। ১২ই ফেব্রুয়ারি আইসিসির কাছে বুঝিয়ে দিতে হবে তিন ভেন্যু। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারিত ভেন্যুগুলোর দিকে যেন ফিরে তাকানো দায়। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অনেকটা তড়িঘড়ি করেই শুরু করেছিলেন স্টেডিয়ামের সংস্কার কাজ। লক্ষ্য ছিল করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম একেবারেই নতুন করে গড়ে তোলা হবে। 

কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত পুরোপুরি বিফলেও যেতে পারে নির্দিষ্ট সময়ে এসে। তিন স্টেডিয়ামের অবস্থা মোটেও সন্তোষজনক নয়। ঠিকভাবে সারানোর কাজও শেষ হয়নি। গ্যালারি, ফ্লাডলাইট, অন্যান্য সুযোগ-সুবিধাসহ আউটফিল্ড প্রস্তুত নয় ম্যাচের জন্য। লাহরের গাদ্দাফি স্টেডিয়ামে প্লাস্টারের কাজ অবধি শেষ হয়নি। তৈরি হয়নি করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামও।

গত বছরের আগস্টে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু তার ধারেকাছেও যায়নি পাকিস্তানের নির্মাতারা। সবশেষ পিসিবির ভিডিওতে উঠে এসেছে স্টেডিয়ামগুলোর ভগ্নদশার চিত্র।

পরিস্থিতি এতটাই নাজুক, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রি-দেশীয় সিরিজও সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ আগামী একমাসের মাঝে পুরো পরিবেশ ঠিক করার। বেশকিছু গণমাধ্যমের দাবি, পুরোপুরি প্রস্তুত না হলে পাকিস্তান থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নেয়া হতে পারে সংযুক্ত আরব আমিরাতে।

এর আগে যুক্তরাষ্ট্রে সবশেষ টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়েও ছিল ব্যাপক আকারের অবকাঠামোগত সমস্যা। ফ্লোরিডার গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামের জন্য দুশ্চিন্তা ছিল আইসিসির। তবে সেবারে যুক্তরাষ্ট্র বিপর্যয় সামাল দিতে সক্ষম হয়। পাকিস্তানের ক্ষেত্রেও তাইই ঘটবে কি না তা সময়ই বলে দেবে।

উল্লেখ্য, ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ই ফেব্রুয়ারি মাঠ বুঝিয়ে দিতে হবে আইসিসিকে। টুর্নামেন্টের অংশগ্রহণকারী দল ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ৮ জাতির এই টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ৯ই মার্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!