1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পাকিস্তানের রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

পাকিস্তানের রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশি দূতের পরিচয়পত্র পেশ

প্রতিনিধি

পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর কাছে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান পরিচয়পত্র পেশ করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইসলামাবাদে পাকিস্তানের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে পরিচয়পত্র পেশ করেন।

বাংলাদেশ হাইকমিশন ইসলামাবাদ জানায়, ইসলামাবাদে রাষ্ট্রপতির বাসভবন ‘আইওয়ান-ই-সদর’ এ ঐতিহ্যবাহী মর্যাদাপূর্ণ কূটনৈতিক শিষ্টাচারের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। হাইকমিশনার রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে সেখানে পাকিস্তানের চিফ অব প্রটোকল তাকে অভ্যর্থনা জানান। প‌রে সুসজ্জিত দৃষ্টিনন্দন অশ্ববাহিনী পরিবেষ্টিত ঘোড়ার গাড়িতে করে তাকে অভিবাদন মঞ্চে নিয়ে আসেন। সেখানে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে হাইকমিশনার গার্ড পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে হাইকমিশনার পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারীর কাছে তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, রাষ্ট্রপতির সামরিক সচিব, চিফ অব প্রটোকল এবং হাইকমিশনারের সহধর্মিণীসহ উপহাইকমিশনার ও প্রেস কাউন্সিলর উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সার্বিক সম্পর্ক জোরদার করার আহ্বান জানান এবং সহযোগিতার আশ্বাস দেন।

হাইকমিশনার রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান এবং দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়সহ বহুমুখী সম্পর্ক উন্নয়নে তার সদিচ্ছা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!