1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’ পরিচয় মিলল - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’ পরিচয় মিলল

প্রতিনিধি

এক দিন না যেতেই পরিচয় মিলল পরীমনির সেই ‘নতুন ভালোবাসার মানুষের’। তার নাম আল মাহমুদ মনজুর। তিনি পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার এবং একজন সাংবাদিকও। যদিও বিষয়টিকে প্রাঙ্ক বা মজা বলে উল্লেখ করেছেন নায়িকা।

গত রবিবার চলন্ত প্রাইভেটকারের জানালায় একজন পুরষের হাতে হাত রাখার যে ভিডিওটি পোস্ট করে পরীমনি তার ফের প্রেমে পড়ার কথা জানান, সোমবার সেটির পুরো ভিডিও পোস্ট করে আল মাহমুদ মনজুরকে ট্যাগ করে নায়িকা লিখেছেন, ‘প্রাঙ্কটা কি একটু বেশি হয়ে গেছিলো?’

নতুন এই ভিডিওর শেষ অংশে পরীমনির নতুন কস্টিউম ডিজাইনার আল মাহমুদ মনজুরকে হাততালি দিয়ে হাসতে দেখা যায়। এরপর তিনি বলেন, ‘গুজবে কান দেবেন না।’ তার আগের অংশে ব্যাকগ্রাউন্ডে পরীমনিকেও খিলখিলিয়ে হাসতে শোনা যায়।

এর আগে রবিবার শুধু হাতে হাত রাখা অংশটুকু পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে ইংরেজিতে লিখেছিলেন, ‘ইয়েস, আই অ্যাম ইন লাভ এগেইন।’ অর্থাৎ, ‘হ্যা, আমি আবার প্রেমে পড়েছি।’

সে সময় অনেকেই বিষয়টিকে সত্যি মনে করে পরীমনিকে অভিনন্দন জানান। অনেকে আবার তার অতীত টেনে কটাক্ষও করেন। মনে করিয়ে দেন নায়িকার একাধিক বিয়ে এবং ডিভোর্সের কথা। যদিও সেসব কটাক্ষের কোনো জবাবই তখন দেননি পরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!