1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নৈশপ্রহরীর হাত-পা বেঁধে খামারের গরু-ছাগল লুট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নৈশপ্রহরীর হাত-পা বেঁধে খামারের গরু-ছাগল লুট

প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুরে নৈশপ্রহরীকে বেঁধে রেখে খামার থেকে ৮টি গরু-ছাগল লুটের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে মর্তুজাপুর গ্রামে আলতাফ হোসেনের খামারে এ ঘটনা ঘটে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মুঠোফোনে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারসহ আমরা ঘটনাস্থলে গিয়েছি। চারটি গরু ও চারটি ছাগল নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

খামারি আলতাফ হোসেন বলেন, অনুমানিক রাত ২টার দিকে ১০-১২ জনের ডাকাতদল আমার ইটভাটার নৈশপ্রহরী মখছেদ মন্ডলকে হাত-পা চোখ বেঁধে ফেলে। এরপরই ইটভাটার সঙ্গে আমার খামার থেকে চারটি গরু ও চারটি ছাগল লুট করে নিয়ে গেছে। এরমধ্যে একটি ছাগল জবাই করে একটি মাঠে ফেলে রেখে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!