1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নুরুল ইসলাম হত্যা মামলায় জড়িত আসামী জালাল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

নুরুল ইসলাম হত্যা মামলায় জড়িত আসামী জালাল’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

নিজস্ব প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২০ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক দুপুর ১৩:৪৫ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন ভাউচার বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পঞ্চগড় জেলার বোদা থানার মামলা নং-৩৩, তারিখঃ ৩০/০১/২০২৪, ধারাঃ ৩৬৫/৩৬৫/৩০২/৩৪ পেনাল কাড; অটো ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে চাঞ্চল্যকর ও ক্লু-লেস মোঃ নুরুল ইসলাম (৪০) হত্যা মামলায় জড়িত পলাতক আসামী মোঃ জেলাল মিয়া @ জালাল (৪৬), পিতা-কছর উদ্দিন, সাং-দূর্গাপুর, কুপতলা, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। সে উক্ত হত্যাকান্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!