1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নারী ভিক্ষুককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমেনা বেগম (৫০) নামের এক ভিক্ষুককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শরীপুর উত্তরপাড়া তেলিবাড়িতে ঘটনাটি ঘটে।

নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বাসিন্দা। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে (৪৮) আটক করেছে পুলিশ। তবে তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর গ্রামে মানিক মিয়ার বাড়িতে আমেনা বেগম ঢুকে এক নারীর কাছ থেকে ভিক্ষা নেওয়ার সময় কোনো কারণ ছাড়াই মানিক মিয়া আমেনা বেগমকে মাথায় আঘাত করেন। পরে একটি দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মানিক মিয়াকে আটক করে।

এর আগেও মানিক ধারালো অস্ত্র হাতে নিয়ে এলাকার মসজিদের ইমাম সাহেবকে দৌড়ানি দিয়েছেন বলে জানা গেছে। তার এসমস্ত কার্যকলাপের ভয়ে অনেক মুসল্লি মসজিদে যেতে ভয় পেতেন।

বিজয়নগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সহিদুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল করা হয়েছে। তার ছেলেকে খবর দেওয়া হয়েছে। তিনি এলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!