1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
নাকভির হুঙ্কার, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

নাকভির হুঙ্কার, বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

প্রতিনিধি

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে অপরাজিত থেকে মূলপর্বে জায়গা করে নিয়েছে পাকিস্তান। এরপরই প্রশ্ন উঠছিল, আসন্ন একদিনের বিশ্বকাপ খেলতে পাকিস্তানের মেয়েরা ভারতে যাবে কি না। চলতি বছরেই ভারতে বসতে চলেছে নারী ওয়ানডে বিশ্বকাপের আসর।

বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের পর সেই প্রশ্নের উত্তর আরও জটিল হয়েছে। যদিও পিসিবি চেয়ারম্যান সাফ জানিয়ে দিলেন, ভারতে যাবে না পাকিস্তান নারী ক্রিকেট দল।

মাস কয়েক আগেই হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করেছিল পাকিস্তান। ভারতের আপত্তির মুখে মূলত তাদের ম্যাচগুলো দেওয়া হয় দুবাইয়ে। চাপের কাছে একপ্রকার নতিস্বীকার করতে হলেও একাধিক শর্ত দিয়েছিল পাকিস্তান। পাক বোর্ডের দাবি ছিল, ভবিষ্যতে ভারতে আইসিসি ইভেন্টগুলোতেও তাদের নিরপেক্ষ ভেন্যুতে খেলতে দিতে হবে। সেই ‘চুক্তি’ কার্যকর থাকবে ২০২৭ পর্যন্ত। ফলে ভারতে নারী বিশ্বকাপে পাকিস্তান আসবে নাকি হাইব্রিড মডেল অবলম্বন করতে হবে, সেই প্রশ্ন বাতাসে ভাসছে।

এর মধ্যেই রীতিমতো হুঙ্কার দিলেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। তার বক্তব্য, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত পাকিস্তানে আসেনি। সেটা নিরপেক্ষ ভেন্যুতে খেলা হয়েছিল। আমরাও তাই নিরপেক্ষ ভেন্যুতে খেলার দাবিদার। যে নিরপেক্ষ জায়গায় খেলতে বলবে যাব। যখন এটা নিয়ে একটা চুক্তি হয়েছে, তখন সেটা মানতেই হবে।’ ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে ভারতের কাছে হারের বদলা যে নিতে পাকিস্তান মরিয়া, তা যেন নকভি প্রমাণ করে দিলেন।

চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসে আয়োজিত হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। যদি সত্যিই হাইব্রিড মডেল হয়, তাহলে কোথায় খেলবে পাকিস্তান? সূত্রের খবর, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। যদিও এ ব্যাপারে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!