ইপেপার / প্রিন্ট
গতকাল ১২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ রাতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানাধীন নিমতলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার জিআর নং-৩৮৪/২১, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১); ধর্ষণ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ধর্ষক রুবেল (৩০), পিতা-আব্দুল খালেক, সাং-চরকুন্ডলিয়া, থানা-সিরাজদিখান, জেলা-মুন্সিগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।