1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন

প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দ্রুত নির্বাচন দিন, জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। 

রোববার (২৯ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে এই অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম।

জয়নুল আবেদিন ফারুক বলেন, যে দল গণতন্ত্রের ধারাবাহিকতায় পরিচালিত হবে, সংসদকে স্বাধীনভাবে ব্যবহার করবে, দুদকে হস্তক্ষেপ করবে না, বিচার বিভাগে হস্তক্ষেপ করবে না— যদি চান, তাহলে দ্রুত দেশে নির্বাচনের ব্যবস্থা করুন। রোডম্যাপ দিন, নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করুন। আবার যেন কারো বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন না করতে হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ আপনি সবার কাছে একজন সম্মানিত, বিশ্বস্ত ব্যক্তি। আমরা আপনাকে দিয়ে গর্ব করি।

বিএনপির এই নেতা বলেন, আপনি (ড. ইউনূস) দেশ ও আন্তর্জাতিকভাবে একজন সম্মানিত মানুষ। আপনি দেশের গৌরব, আপনাকেও বিগত সরকার বেইজ্জতি করেছে। আপনার সুনাম নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। বর্তমানে আপনার সহযোগীরা কিছু কিছু কথা বলে যাতে আপনার সুনাম নষ্ট হয়। তাই অনুরোধ, এমন কোনো কথা তারা কেউ বলবে না যাতে করে দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি হয়।

তিনি বলেন, মানুষকে শান্তিতে রাখার ব্যবস্থা করুন। এই চার মাসের হু হু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। যেভাবে দাম বাড়ছে এতে মানুষের মনে কোনো শান্তি নেই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে আগুন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে। যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল। সেগুলো ছাড়খার হয়ে গেছে। আমরা আশা করব সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে। বিচারের আওতায় আনবে। এছাড়া বিভিন্ন জায়গায় এখনো শেখ হাসিনার লোকরা আছে এদেরকে চিহ্নিত করুন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন।

আয়োজক সংগঠনের সভাপতি মনজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!