1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দেরিতে হলেও খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ

প্রতিনিধি

বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এ ধন্যবাদ জানান তিনি।

খায়রুল হকের প্রসঙ্গে বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের একজন বড় শুত্রু, যিনি বিশাল ক্ষতি করেছেন, বড় পদে থেকে। সেই পদে থেকে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার দায়িত্বে ছিলেন, সেখানে তিনি প্রতারণার আশ্রয় নিয়েছেন। তিনি জনগণের সঙ্গে এবং রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন।

খায়রুল হকের তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে সংক্ষিপ্ত রায় এবং পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়ে আকাশ-পাতাল পার্থক্য ছিল বলে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা মনে করি, তার সংক্ষিপ্ত রায়ও রাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিল। বিলম্ব হলেও এতদিন পরে তার বিরুদ্ধে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আমরা।

খায়রুল হকের বিরুদ্ধে সঠিক তদন্ত ও বিচারকার্য সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!