1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুবাইয়ে ভারতের ক্যাম্পে ইনজুরির শঙ্কা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

দুবাইয়ে ভারতের ক্যাম্পে ইনজুরির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

পিঠের চোট থেকে সেরে ওঠেননি, যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি জাসপ্রিত বুমরাহর। ভারতের জন্য বেশ বড় একটা ধাক্কাই বটে। এরপরেও পরীক্ষিত মোহাম্মদ শামি, হার্শিত রানা এবং আর্শদ্বীপ সিংয়ে ভর করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের যাত্রা শুরু করবে ভারত। মূল টুর্নামেন্ট পাকিস্তানে হলেও নিরাপত্তা ইস্যুতে নিজেদের সব ম্যাচ দুবাইয়ে খেলবে ভারত।

মূল টুর্নামেন্ট শুরুর আগে সেখানেই অনুশীলন করছে ভারত। এরইমাঝে সেখানে একদফায় ইনজুরির শঙ্কাও ভর করেছে। রোববার প্রথম দিনের অনুশীলনেই নিজের পুরাতন চোটের জায়গায় আঘাত পেয়েছেন ঋশাভ পান্ত। ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় বাম হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। দুবাইয়ের অ্যাকাডেমি মাঠের অনুশীলনে সেই বাম হাঁটুতেই পেয়েছেন আঘাত।

হার্দিক পান্ডিয়ার ব্যাটিং অনুশীলন চলাকালে আঘাত পান পান্ত। হার্দিকের কাট শট সরাসরি আঘাত করে পান্তের বাম হাঁটুতে। বেশ কিছুক্ষণ সেখানেই পড়ে ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। সঙ্গে সঙ্গে দলের বাকি ক্রিকেটার ও ফিজিও সেখানে যান। প্রথমে পান্তের হাঁটুতে আইসপ্যাক লাগানো হয়। তার পরে স্ট্যাপ বেঁধে দেওয়া হয়।

খানিক পরেই উঠে যান পান্ত। খুঁড়িয়ে খুঁড়িয়েই ফিরে যান ড্রেসিংরুমে। এরপর অবশ্য ব্যাট করার জন্য একবার মাঠে নামেন তিনি। তখনও হাঁটতে অসুবিধা হচ্ছিল তাঁর। ওই অবস্থাতেই কিছুক্ষণ ব্যাট করেন তিনি। তার চোট নিয়ে আপাতত ভারতীয় দল কিছু জানায়নি। ধারণা করা হচ্ছে, আঘাতের মাত্রা বিবেচনায় বাংলাদেশ ম্যাচের একাদশ ভাবনা থেকে দূরে থাকবেন পান্ত।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে। ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হলেও ভারত তাদের সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!