1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদকদ্রব্য সরবরাহ ও ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে। র‌্যাবের এই অভিযানিক কার্যক্রম ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

১২ ফেব্রæয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। সাব্বির (২৮), পিতা-শুক্কর বেপারী, সাং-জানাবাদ, থানা-শ্রীনগর, জেলা-মুন্সিগঞ্জ, ২। রাব্বী (২১), পিতা-বিকচাঁন, সাং- পাড়াতইল, থানা-কেন্দুয়া, জেলা-নেত্রকোনা, ৩। মুন্না (২৫), পিতা-বাবু মিয়া, সাং-বরপা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ৪। মোঃ সুমন (২২), পিতা-বাদশা মিয়া, সাং-বরগাও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ ও ৫। রাব্বী (২৩), পিতা-শফিকুল, সাং-বরগাও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৪টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই এবং আন্তঃজেলা ট্রাক, কাভার্ড ভ্যান, লরী ও সিএনজিসহ বিভিন্ন পরিবহনের চালক ও হেলাপারদের  বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা উত্তোলন করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!