ইপেপার / প্রিন্ট
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ০৭ বছর ধরে পলাতক আসামী সানি’কে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০ গতকাল ০৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ১৭:১০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রবাড়ী থানাধীন গোলাপবাগ এলাকায় একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৫১(০৮)১৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ১(খ) ; মাদক মামলায় যাবজ্জীবন কারাদÐে দÐিত ০৭ (সাত) বছর ধরে পলাতক আসামী মোঃ সানি, পিতা- মোঃ আব্দুর রউফ, সাং- উত্তর কুতুবখালী, থানা- যাত্রাবাড়ী,ঢাকা’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিভিন্ন সময় বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।