1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দীর্ঘ প্রায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

দীর্ঘ প্রায় ১৫ বছর পর প্রাথমিক শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর মান্দায় দীর্ঘ প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখার কার্যকরী কমিটির নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মোফাজ্জল হোসেন প্রাং , সিনিয়র সহ-সভাপতি পদে বদিউল আলম(তোতা),সহ-সভাপতি (পুরুষ) পদে অতুল কুমার চক্রবর্তী,কাজী মোঃ মোজাম্মেল হক,মোতাহার হোসেন,মোস্তাফিজুর রহমান ও হুমায়ন কবির,সহ-সভাপতি (মহিলা) পদে সুরুচি রাণী হাওলাদার,হাসিনা বানু ও লক্ষী রাণী মিত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে,সাধারণ সম্পাদক পদে মোজাম্মেল হক (বকুল), সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক পদে জাহেদুল ইসলাম (বিদ্যুৎ),যুগ্ম-সাধারন সম্পাদক পদে আব্দুস সামাদ,সহ-সাধারণ সম্পাদক (পুরুষ) পদে শাহরিয়া শাহ (সান্টু),সহ-সাধারণ সম্পাদক (মহিলা) পদে রুমানা আক্তার (শান্তা),সাংগঠনিক সম্পাদক পদে জহুরুল ইসলাম, কৌশিক আহমেদ,দপ্তর সম্পাদক পদে তাজিম উদ্দীন মন্ডল,অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন (সোহেল),তথ্য ও প্রচার সম্পাদক পদে আল আমিন (জুয়েল),কাব বিষয়ক সম্পাদক পদে আব্দুর রাজ্জাক,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে তন্ময় কুমার সরকার,সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ বিন হামিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক পদে নবিনা ইয়াসমিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক পদে মনিরা পারভীন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, গত শনিবার (২৭ এপ্রিল) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মান্দা উপজেলা শাখা কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর রাত সাড়ে ১১ টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষনা করা হয়। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৯৯৮ জন। এদের মধ্যে ৭৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২৫টি পদে ৪৫জন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

এর মধ্যে মোফাজ্জল-বদিউল-খায়রুল ও সাইফুল এর যৌথ প্যানেল থেকে ২৫টি পদে এবং মঞ্জুরুল হাসান (আলম) ও মোজাম্মেল হক (বকুল) এর যৌথ প্যানেল থেকে ১৭ টি পদে । এছাড়াও একক সভাপতি নূর মোহাম্মদ,সিনিয়র সহ-সভাপতি পদে আনিছার রহমান এবং সাংগঠনিক সম্পাদক পদে এসএম বোরহান উদ্দীন প্রতিদ্বন্দ্বিতা করেন। উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মহাদেবপুর উপজেলা রিসোর্স কর্মকর্তা শফিউল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!