ইপেপার / প্রিন্ট
ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মিন্টু @হেলাল’কে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
গত ২৪ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ আনুমানিক বিকাল ০৫:০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এবং র্যাব-১৩ এর সহযোগীতায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন মাঝিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নোয়াখালী জেলার চরজব্বর থানার মামলা নং-১৩৪/২০১৯; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(৩); ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ মিন্টু @ হেলাল (৬২), পিতা-মৃত আরব আলী @ গর্দান, সাং-মধ্যম বাগ্যা, থানা-চরজব্বর, জেলা-নোয়াখালী’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।