1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দীর্ঘদিন পলাতক আসামি দিদার শুভ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০। - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

দীর্ঘদিন পলাতক আসামি দিদার শুভ’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

নিজস্ব প্রতিনিধি :

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী এবং খুন, অপহরনসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার পলাতক আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গতকাল ১৮ ফেব্রুয়ারী ২০২৪ খ্রিঃ তারিখ দুপুরে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার গুলশান থানাধীন লিংক রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিএমপি বরিশাল বিমান বন্দর জিআর নং-২৬৭/১২, (বিশেষ ট্রাইঃ), ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর এ(বি); জাল টাকার মামলায় ১৪ (চৌদ্দ) বছর ও ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা এবং বিমান বন্দর থানার জিআর নং-৪৩/১২, ধারাঃ ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) এর ৯(খ); মাদক মামলায় ০৫ (পাঁচ) বছর ও ৫০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা সহ মোট ১৯ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভূক্ত দীর্ঘদিন পলাতক আসামী মোঃ দিদারুল ইসলাম @ শুভ (৩৮), পিতা-মোঃ ফকরুল ইসলাম @ রোকন, সাং-রবীন্দ্রনগর, থানা-বিমান বন্দর, বিএমপি, বরিশাল’কে গ্রেফতার করে।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষনার পর থেকে রাজধানীর গুলশানসহ দেশের বিভিন্ন এলাকায় নিজের নাম পরিচয় গোপন করে এবং বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে আত্মগোপন করে ছিল।

৪। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!