1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের হরমুজ প্রণালিতে বন্ধুত্বপূর্ণ দেশগুলো পাবে বিশেষ সুবিধা:ইরান গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

দর্শক পেটাতে যাওয়া খুশদিলকে নিয়ে যা বলছে পিসিবি

প্রতিনিধি

৭ ম্যাচ খেলতে নিউজিল্যান্ডে উড়াল দিয়েছিল পাকিস্তান। শুরু থেকে শেষ পুরোটাই মোড়া ব্যর্থতার চাদরে। টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে আর ওয়ানডে সিরিজে হতে হয়েছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ। এমন এক সিরিজের পর পাকিস্তানের অলরাউন্ডার খুশদিল শাহ মেজাজ হারিয়ে জন্ম দিয়েছেন আলোচিত এক কাণ্ডের।

ওয়ানডে সিরিজের ম্যাচ শেষে সমর্থকদের কথায় এতটাই চটে গিয়েছিলেন তিনি, পরে রেগেমেগে দর্শকদেরই পেটাতে গিয়েছিলেন তিনি। একেবারে বাউন্ডারি সীমানা পেরিয়ে দর্শকদের আলাদা নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত চলে যান খুশদিল। যদিও উপস্থিত নিরাপত্তারক্ষী আর সতীর্থরা আটকান তাকে।

মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪৩ রানে হেরে যায় পাকিস্তান। সেই সঙ্গে নিশ্চিত হয় হোয়াইটওয়াশের লজ্জা। পুরস্কার বিতরণের আনুষ্ঠানিকতা সেরে তখন পুরো পাকিস্তান দল ফিরছে ড্রেসিংরুমের দিকে। সেসময়েই নাকি মাঠে উপস্থিত কিছু দর্শক পাকিস্তানের সব খেলোয়াড়কে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুঁড়ে দেন। তখনই মূলত মেজাজ হারিয়ে তেড়ে যান খুশদিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডও জানিয়েছে এমন তথ্যই। সঙ্গে উল্লেখ করেছে দুজন আফগান নাগরিকের পাকিস্তান নিয়ে বিদ্বেষমূলক কথার প্রেক্ষিতেই তেড়ে গিয়েছিলেন খুশদিল শাহ। পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান বিরোধী স্লোগান যখন চরমে, ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে এসে দর্শকদের এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানান। আফগান দর্শকরা পশতু ভাষা আরও কিছু আপত্তিজনক কথায় পরিস্থিতি জটিল করে তোলে।’
এই ঘটনায় আইসিসি বা পিসিবির পক্ষ থেকে খুশদিল শাহ’র বিপক্ষে এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানা যায়নি। যদিও একই বিবৃতিতে বলের আঘাতে হাসপাতালে যাওয়া ব্যাটার ইমাম-উল-হকের স্বাস্থ্যের সবশেষ অবস্থার কথা জানায় পিসিবি। বলা হয়, হাসপাতালে প্রাথমিক অনুসন্ধানে ইমামের ছোট একটি কনকাশন ধরা পড়েছে। যদিও তাকে দলের বাকিদের সঙ্গে দেশে ফেরার অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!