1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রিপুরায় দুই শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০

ত্রিপুরায় দুই শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

প্রতিনিধি

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় দুই শিশুসহ অন্তত ছয় বাংলাদেশি নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির রাজধানী নয়াদিল্লি থেকে ফেরার পথে ত্রিপুরা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। শুক্রবার ত্রিপুরা পুলিশ ওই বাংলাদেশিদের গ্রেপ্তারের তথ্য জানিয়েছে।

ত্রিপুরা পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, শুক্রবার রাজ্যের খোয়াই জেলার একটি বেসরকারি গেস্ট হাউস থেকে ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়।

‘‘বাংলাদেশি নাগরিকরা দিল্লি থেকে সীমান্তবর্তী খোয়াই জেলায় এসেছিলেন এবং ভারতীয় দালালদের সহায়তায় বাংলাদেশে ফেরার আগে গেস্ট হাউসে অবস্থান করছিলেন। তারা বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দা।’’

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশি নাগরিকরা কয়েক মাস আগে চাকরির সন্ধানে দিল্লিতে গিয়ে অবৈধভাবে আধার, প্যান এবং ইপিআইসি কার্ড তৈরি করেন বলে স্বীকার করেছেন। পুলিশ এসব ভুয়া কার্ড জব্দ করেছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন, মোহাম্মদ কবির (৩৭), মোহাম্মদ মুমিন (২৩), আয়েশা খাতুন (৭০), তানিয়া বেগম (৩৫)। তাদের সঙ্গে দুই শিশুও ছিল।

অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গত পাঁচ মাসে ৫৭০ জনেরও বেশি বাংলাদেশি ও ৬৩ জন রোহিঙ্গাকে আগরতলা রেলস্টেশন এবং ত্রিপুরার অন্যান্য স্থান থেকে রাজ্যের রেলওয়ে পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ গ্রেপ্তার করেছে।

ত্রিপুরার সরকারি কর্মকর্তারা বলেছেন, চলতি বছরের এখন পর্যন্ত রাজ্যে ৭০০ অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে প্রায় ৫০ কোটি রুপির বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে বিএসএফ।

বিএসএফের একজন মুখপাত্র বলেছেন, অবৈধ অনুপ্রবেশ, নিষিদ্ধ পণ্য চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ ঠেকাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি ও অভিযান জোরদার করেছে।

তিনি বলেন, গত জুন-জুলাইয়ে বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর আন্তঃসীমান্ত অপরাধ ও অনুপ্রবেশ ঠেকাতে চার হাজার ৯৬ কিলোমিটার ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারি বৃদ্ধি করেছে বিএসএফ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!