1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তৃতীয় বাংলাদেশি হিসেবে তাসকিনের ‘সেঞ্চুরি’

প্রতিনিধি

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। আজ (২৫ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে অনন্য এই রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। সব দেশ মিলিয়ে তাসকিন এই মাইলফলকে ২৬তম বোলার।

বাংলাদেশের হয়ে তাসকিনের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১শ উইকেট পূর্ণ করেছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। চলতি আসরেই সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন মুস্তাফিজ। এবার তাসকিন স্পর্শ করলেন আরেক মাইলফলক।

বাংলাদেশের হয়ে আজ বল হাতে সূচনা করেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলেই তাসকিনকে পয়েন্ট দিয়ে মারতে যান ইনফর্ম ব্যাটার সাহিবজাদা ফারহান। তবে উল্টো রিশাদের তালুবন্দী হন তিনি। নিজের দ্বিতীয় ওভারেও উইকেটের দেখা পেতে পারতেন তাসকিন। তবে ইনসাইড এজের কারণে বেঁচে যান ফখর।

২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে টি-টোয়েন্টি অভিষেক হয় তাসকিনের। অভিষেকে বল হাতে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। ধীরে ধীরে বাংলাদেশ বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে যান তাসকিন। আজকের আগে ৮১ ম্যাচের ৭৯ ইনিংসে ৯৯ উইকেট শিকার করেছিলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!