1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

তুরস্কে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত ১৩

প্রতিনিধি

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের একটি বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার প্রদেশের কারেসি জেলায় এই বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত ও আরও চারজন আহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

স্থানীয় গভর্নর ইসমাইল উস্তাওগলু বলেছেন, ‘‘প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বালিকেসির কারেসি জেলায় বিস্ফোরণে কারখানার ১৩ জন কর্মচারী নিহত হয়েছেন। এছাড়া আহত চারজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’

ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কারখানার আশপাশের এলাকায় জানালার কাচ ও ইটের টুকরা ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এ সময় সেখানে কয়েকটি অ্যাম্বুলেন্সকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

গভর্নর ইসমাইল বলেন, বিস্ফোরণে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। কর্মকর্তারা বলেছেন, আহতদের অবস্থা গুরুতর নয়। বিস্ফোরণের পর কারখানাটিতে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে কারখানার ভেতরে কোনও কর্মী নেই।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কারখানাটির একটি অংশে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তের মধ্যে ভবনটি ধসে যায়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া বলেন, আবাসিক এলাকা থেকে দূরে অবস্থিত ওই কারখানায় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি।

তবে যান্ত্রিক ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা। তারা বলেছেন, সরকারের বিশেষজ্ঞদের একটি দল বর্তমানে ঘটনাস্থলে তদন্ত করছেন।

কারেসি জেলার বিস্ফোরক তৈরির কারখানায় বিস্ফোরণের এই ঘটনায় নাশকতার অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রসিকিউটররাও পৃথকভাবে তদন্ত শুরু করেছেন। বালিকেসিরের উত্তরে অবস্থিত এই কারখানায় দেশীয় ও আন্তর্জাতিক বাজারের জন্য যুদ্ধে ব্যবহৃত অস্ত্র , বিস্ফোরক ও কামানের গোলা তৈরি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!