1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তীব্র মানসিক সমস্যায় ভুগছেন প্রায় সাড়ে ৫ হাজার ইসরায়েলি সেনা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তীব্র মানসিক সমস্যায় ভুগছেন প্রায় সাড়ে ৫ হাজার ইসরায়েলি সেনা

প্রতিনিধি

তীব্র মানসিক সমস্যা নিয়ে চিকিৎসা নিয়েছেন দখলদার ইসরায়েলের প্রায় সাড়ে ৫ হাজার সেনা। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগে ১২ হাজার সেনা চিকিৎসার জন্য যান। যার মধ্যে মানসিক সমস্যায় ভোগা সেনারাও আছেন।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫ হাজার ২০০ সেনা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) সমস্যা নিয়ে তাদের পুনর্বাসন কেন্দ্রে এসেছেন। যা চিকিৎসা নেওয়া মোট সেনার ৪৩ শতাংশ।

অপরদিকে পুনর্বাসন কেন্দ্রে থাকা ১৪ শতাংশ সেনা মাঝারি থেকে গুরুতর আহত অবস্থায় এখানে এসেছিলেন। এরমধ্যে ২৩ জন মাথায় আঘাত পেয়েছেন, ৬০ জনের অঙ্গহানি হয়েছে এবং ১২ সেনা চোখের দৃষ্টি হারিয়েছেন।

পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা নেওয়া ১২ হাজারের মধ্যে ৬৬ শতাংশই রিজার্ভ সেনা।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, চিকিৎসা নেওয়াদের মধ্যে প্রায় ১ হাজার ৫০০ সেনা দুইবার পুনর্বাসন কেন্দ্রে এসেছিলেন। অর্থাৎ তারা একবার চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার যুদ্ধ করতে গিয়েছিলেন। এরপর আবারও তারা আহত বা মানসিক সমস্যা নিয়ে এখানে এসেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচালিত এই পুনর্বাসন কেন্দ্রটি আগে থেকেই ৬২ হাজার সেনাকে সেবা দিয়ে আসছিল। যারা বিভিন্ন যুদ্ধে শারীরিক বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুনর্বাসন কেন্দ্রটি জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে তাদের সেবাগ্রহীতার সংখ্যা ১ লাখ ছাড়াতে পারে।

এদিকে গত এক বছর ধরে গাজায় বর্বরতা চালাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের এসব বর্বরতায় ছোট্ট এ উপত্যকার সব মানুষ মানসিক সমস্যায় পড়েছেন। এছাড়া অনেকে আহত হয়ে চিকিৎসাহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!