1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তীব্র বায়ু দূষণে ধোঁয়াশায় ঢাকা দিল্লি, বন্ধ স্কুল-জারি বিধিনিষেধ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

তীব্র বায়ু দূষণে ধোঁয়াশায় ঢাকা দিল্লি, বন্ধ স্কুল-জারি বিধিনিষেধ

প্রতিনিধি

ঘন ধোঁয়াশার মধ্যে দিল্লির রাস্তায় গাড়ি চলাচল করছে। সোমবার সকালের ছবি
শীত মৌসুম শুরুর আগেই ভয়াবহ বায়ুদূষণে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই বাতাসের মানের অবনতি এবং তা ‘খুব খারাপ’ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লিতে কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে।

দিল্লির বায়ু দূষণ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছানোর পর আগেই বন্ধ ঘোষণা করা হয়েছিল প্রাইমারি স্কুল। আর এবার হাইস্কুলও বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। ক্লাস হবে অনলাইনে। কেবল দশম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস অফলাইনে হবে।

অন্যদিকে কর্মক্ষেত্রেও ৫০ শতাংশ কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভিনাইন ও এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, তাপমাত্রার পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল ৯টায় ভারতের এই জাতীয় রাজধানী শহরটিতে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৮৫। আর রোববার সন্ধ্যায় এই মান ছিল ৪৫৫।

পরিসংখ্যান বলছে, সোমবার এই মৌসুমের দূষিততম দিনের সাক্ষী হয়েছেন দিল্লির বাসিন্দারা। আর তাই দূষণ রুখতে আট দফা বিধিনিষেধ জারি করেছে দিল্লি প্রশাসন। তারপরেও অবশ্য দূষণে লাগাম টানা যাচ্ছে না।

মূলত বিগত এক সপ্তাহ ধরেই ‘ভয়াবহ’ বায়ু দূষণের শিকার দিল্লির বাসিন্দারা। দিন-দুপুরেও ঘন ধোঁয়াশায় ঢাকা থাকছে ভারতের এই রাজধানী শহর। ফলে কমেছে দৃশ্যমানতা। দেরিতে চলছে ট্রেন এবং ফ্লাইট। যাত্রীদের অতিরিক্ত সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিচ্ছে এয়ারলাইন্সগুলো।

ভয়াবহ দূষণের কবলে দিল্লি, বন্ধ সব প্রাইমারি স্কুল

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে ‘গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান’ (গ্র্যাপ-৩) চালু করেছে দিল্লি সরকার। এর মাধ্যমে আট দফা বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। আর এর ফলে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বহনকারী ট্রাক ছাড়া অন্য ভারী যানবাহন আপাতত দিল্লিতে প্রবেশ করতে পারবে না।

এছাড়া আধুনিকতম ইঞ্জিনবিশিষ্ট গাড়ি ছাড়া অন্য ছোট গাড়ি প্রবেশের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। আপাতত পরিকাঠোমা নির্মাণের কাজও স্থগিত করতে বলা হয়েছে। স্কুলগুলোকে দশম, একাদশ এবং দ্বাদশ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির পঠন-পাঠন অনলাইনে করানোর নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে সোমবার সকালে ধোঁয়াশার দেখা মিলেছে আরব সাগরের উপকূলবর্তী শহর মুম্বাইয়েও। ভারতের এই বাণিজ্যনগরীতে বায়ুর গুণগত মান ১৭৯। তবে এই ধরনের ধোঁয়াশা শেষ কবে দেখা গেছে, তা মনে করতে পারছেন না মুম্বাইবাসীরা।

সংবাদমাধ্যম বলছে, দূষণের কারণে দিল্লি বিমানবন্দরের দৃশ্যমানতা কমে দাঁড়িয়েছে ১০০ মিটারে। এর জেরে বিপর্যস্ত ফ্লাইট চলাচল। দিল্লি বিমানবন্দর থেকে প্রায় সব ফ্লাইটই আধঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!