1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকায়। - NEWSTVBANGLA
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: প্রশাসনকে দায়ী করে নাহিদ ইসলামের বিচার দাবি এআই সম্প্রসারণে মাইক্রোসফটে সাড়ে ৪ হাজারের বেশি কর্মী ছাঁটাই লিথুয়ানিয়া সীমান্তে ৫৪ অভিবাসী আটক, তাদের মধ্যে বাংলাদেশিও টানা বৃষ্টিতে চট্টগ্ররামে জলাবদ্ধতা, হাঁটুসমান পানিতে জনজীবন বিপর্যস্ত ‘২৩ বছর ধরে আমাকে শেষ করার চেষ্টা করছেন, লাভ হয়নি’—সমালোচকদের জবাব রোনালদোর সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২ ভেটেরিনারি হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধে জিরো টলারেন্সের নির্দেশ প্রশান্ত মহাসাগরে পারমাণবিক সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল চীন, উদ্বেগ জাপান-অস্ট্রেলিয়ার রাঙামাটিতে অবৈধ সিএনজি বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি চালকদের রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, ধর্মঘটের হুঁশিয়ারি

তীব্র গরমের মধ্যে স্বস্তির বৃষ্টি হয়েছে ঢাকায়।

অনলাইন ডেস্ক :

বুধবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয় বৃষ্টি। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকাসহ বিভিন্ন এলাকায় এ বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তবে হঠাৎ বৃষ্টিতে গণপরিবহনের যাত্রী ও সড়কে থাকা পথচারীরা কিছুটা ভোগান্তিতে পড়েছেন।

বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন ভ্রাম্যমাণ দোকানি ও পথচারীরা। বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় ফুটপাতের বিক্রেতাদের দোকান গুটিয়ে নিতে দেখা যায়। এদিকে গত কয়েকদিন ধরে গরম বেশ বেড়েছে। সেই সঙ্গে চলমান তাপপ্রবাহ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন বিভাগে। ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এর মধ্যেই আজ ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলল।

তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। এদিন দুপুরের পর ঢাকার আকাশ মেঘে ঢেকে যায়। বিকেল সাড়ে ৫টার পর বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ চলার পর সেই বৃষ্টি অবশ্য থেমে যায়। বৃষ্টির পর এসব এলাকার আকাশ এখন মেঘলা রয়েছে।তবে এ সময়ের বৃষ্টি বেশি সময় স্থায়ী থাকবে না বলে আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!