1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তিন দিনে কত আয় করল বনলতা এক্সপ্রেস? - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস

তিন দিনে কত আয় করল বনলতা এক্সপ্রেস?

প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ প্রেক্ষাগৃহে ভালো সাড়া ফেলছে। গল্প, অভিনয় এবং একঝাঁক পরিচিত মুখের সমন্বয়ে দর্শকদের আকর্ষণ ধরে রাখতে পেরেছে সিনেমাটি; যার দৃষ্টান্ত বক্স অফিসে এর সন্তোষজনক আয়।

বিএমআর-এর রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনে সিনেমাটি খাতা খোলে ১৮.৫৪ লাখ দিয়ে। দ্বিতীয় দিনে আয় করে ২২.২৬ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ২৮.৮৯ লাখ টাকা। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়। তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৭৭.৩৩ লাখ টাকায়।

এক পোস্টে বিএমআর জানিয়েছে, তৃতীয় দিনেও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার কালেকশনে বেশ ভালো গ্রোথ এসেছে। এদিকে শো বাড়ানোর পরও স্টার সিনেপ্লেক্সের সব ব্রাঞ্চেই এই সিনেমা ক্যাপাসিটি ইস্যুতে ভুগছে। গতকাল (তৃতীয় দিনে) স্টার সিনেপ্লেক্স (২৯টি) এবং লায়ন সিনেমাস (২টি) মিলিয়ে সিনেমাটির মোট শো চলেছে ৩১টি। এরমধ্যে ২৯টি শো-ই হাউজফুল ছিল, অলমোস্ট ফুল ছিল আরও ২টি শো। তিনদিন শেষে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ৭৭.৩৩ লাখ টাকা।নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে।

সিনেমাটিতে অভিনয়ে রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া ও সামাজিক মাধ্যমে আলোচনা—সব মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’ এগিয়ে যাচ্ছে বেশ গতিতেই। দর্শকদের মতে, শুধু অ্যাকশন ঘরানার সিনেমা নয়, সব ঘরানার সিনেমা বাংলাদেশের সিনে ইন্ডাস্ট্রিতে প্রয়োজন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!