1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি’— বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রীর বার্তা - NEWSTVBANGLA
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

‘তরুণরাই হবে উন্নত বাংলাদেশের চালিকাশক্তি’— বিশ্ব জনসংখ্যা দিবসে প্রধানমন্ত্রীর বার্তা

প্রতিনিধি


বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন-অভিযাত্রার অন্যতম প্রধান লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে জাতীয় অগ্রগতির চালিকাশক্তিতে পরিণত করা। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনাকে সমন্বিত করে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, এ বছরের প্রতিপাদ্য ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করি, আজকের প্রস্তুতিতে সুন্দর আগামী গড়ি’ সরকারের উন্নয়ন দর্শনের সঙ্গে গভীরভাবে সামঞ্জস্যপূর্ণ। প্রতিটি নাগরিকের জন্য সুস্থ, শিক্ষিত, দক্ষ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই সরকারের অন্যতম অঙ্গীকার।

তিনি জানান, জনমিতিক সম্ভাবনাকে টেকসই উন্নয়নের শক্তিতে রূপান্তর, মানবসম্পদ উন্নয়ন, সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম শক্তিশালী করা এবং নারী ও যুবসমাজের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন একটি প্রজন্মের ওপর, যারা হবে শিক্ষিত, দক্ষ, প্রযুক্তিবান্ধব, সুস্থ, মানবিক ও উদ্ভাবনী। তরুণদের জন্য মানসম্মত শিক্ষা, কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্যসেবা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক অর্থনীতিতে তরুণরাই হবে দেশের সবচেয়ে বড় শক্তি। সরকার এমন পরিবেশ তৈরি করতে চায়, যেখানে দেশের তরুণ-তরুণীরা যুগোপযোগী দক্ষতা অর্জনের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের সক্ষমতার স্বাক্ষর রাখতে পারবে।

বাণীতে প্রধানমন্ত্রী বাল্যবিবাহ, কিশোরী মাতৃত্ব ও অপুষ্টিকে দেশের উন্নয়নের বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। এসব সমস্যা মোকাবিলায় সরকার বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পুষ্টি উন্নয়ন এবং জীবনদক্ষতাভিত্তিক শিক্ষা জোরদারে সমন্বিত কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানান।

তিনি বলেন, প্রতিটি তরুণ-তরুণী যদি সমান সুযোগে সুস্থ, শিক্ষিত, দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে বেড়ে ওঠে, তাহলে তারাই আগামী দিনের সমৃদ্ধ, আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনের প্রধান চালিকাশক্তি হবে।

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করে প্রধানমন্ত্রী দেশের তরুণ সমাজকে উন্নয়ন ও মানবিক ভবিষ্যৎ নির্মাণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!