1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিপিএলের গ্রুপ পর্ব শেষে স্পিনারদের দাপট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ডিপিএলের গ্রুপ পর্ব শেষে স্পিনারদের দাপট

প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ৮ রাউন্ডের খেলে শেষ হয়েছিল। ঈদের পর বাকি তিন রাউন্ডের খেলা শেষ হয়েছে গতকাল রোববার। আগামী বুধবার থেকে মাঠে গড়াবে সুপার লিগের খেলা। আর গ্রুপ পর্বের ১১ ম্যাচ শেষে বল হাতে কোন দলের কোন ক্রিকেটার দাপট দেখিয়েছেন সেটি দেখে নেওয়া যাক একনজরে।

মূলত গ্রুপ পর্ব শেষে বল হাতে দাপট দেখিয়েছেন প্রতি দলের স্পিনাররা। যেখানে সেরা পাঁচ বোলারদের মধ্যে তিন জনই স্পিনার। এছাড়া সেরা পাঁচে রয়েছেন দুইজন পেসার। তালিকার প্রথমে আবাহনী লিমিটেডের স্পিনার রাকিবুল হাসান ১১ ম্যাচ খেলে ২৩ উইকেট সংগ্রহ করে সবার উপরে রয়েছেন। বল হাতে বেশ ইকোনোমিকাল এই স্পিনার ওভারপ্রতি খরচ করেছেন ৪.০৭ রান। এর পাশাপাশি গড় ১৫.৪৮।

তালিকার দুই নম্বরে রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্পিনার তাইজুল ইসলাম। জাতীয় দলের নিয়মিত এই বোলার ১১ ম্যাচ খেলে শিকার করেছেন সমান ২৩ উইকেট। যেখানে ৪.২৭ ইকোনোমির পাশাপাশি গড় ১৮.১৭। তালিকার তিন নম্বরে রয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীর এই স্পিনার ১১ ম্যাচ খেলে শিকার করেছেন ২০ উইকেট। ৩.৯৪ ইকোনোমিতে গড় ১৬.৩।

এদিকে তালিকার চার এবং পাঁচ নম্বরে রয়েছেন দুই জন পেসার। এর মধ্য চার নম্বরে রয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলাম। ১০ ম্যাচ খেলে তিনি সংগ্রহ করেছেন ২০ উইকেট। ৪.৫৩ ইকোনোমির সঙ্গে শরিফুলের গড় রয়েছে ১৭। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের পেসার আসাদুজ্জামান পায়েল। এই পেসারের সংগ্রহে রয়েছে ১০ ম্যাচে ২০ উইকেট। ইকোনোমি রয়েছে ৫.৪২ এবং গড় ২১.৬৯।

সর্বশেষ বিপিএলে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। তবে চলমান ডিপিএলে রীতিমতো উড়ছেন এই ওপেনার। ডিপিএলের গ্রুপ পর্বের সবকটি (১১) ম্যাচ শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার শীর্ষে বিজয়।

১১ ম্যাচ খেলে বিজয় করেছেন ৬৫৫ রান। যেখানে তার ব্যাট থেকে এসেছে ১৭ ছক্কা আর ৬১ চার। তালিকার দুই নম্বরে রয়েছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। দেশের ঘরোয়া প্রতিযোগিতায় গেল বছর এনসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নাঈম। সবশেষ বিপিএলেও এই বাঁহাতি ব্যাটার সর্বোচ্চ রান করেছিলেন। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও (ডিপিএল) নাঈমের ব্যাটে রান আসছে। সবমিলিয়ে ৬১৮ রান করেছনে নাঈম। যেখানে তার স্ট্রাইকরেটও (প্রায় ১২২) আকর্ষণীয়। চার মেরেছেন ৬৬ টি, সঙ্গে ছক্কা মেরেছেন ২৭টি।

তালিকার তিন নম্বর স্থানে রয়েছেন পারভেজ হোসেন ইমন। আবাহনীর এই ওপেনার ১১ ম্যাচ খেলে করেছেন ৫৬৯ রান। চার মেরেছেন ৫১টি, ছক্কা মেরেছেন ৩১টি। তালিকার চার নম্বরে রয়েছেন নুরুল হাসান সোহান। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের এই অধিনায়ক মিডল অর্ডারে ব্যাট করে করেছেন ৫২২ রান। যেখানে চার মেরেছেন ৫১টি, ছক্কা মেরেছেন ১২টি।

তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সাদমান ইসলাম। অগ্রণী ব্যাংকের হয়ে খেলা এই ওপেনার আসর জুড়ে দেখিয়েছেন নিজের সামর্থ্য। ১১ ম্যাচ খেলে করেছেন ৪৬৯ রান। যেখানে সাদমান চার মেরেছেন ৪৯টি, আর ছক্কা মেরেছেন ৪টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!