1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডলারের বিপরীতে রুপির মান আরো কমল - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
এলডিসি উত্তরণের প্রস্তুতিতে নীতি সংস্কার ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর রাইসমিলে মালিককে বেঁধে হত্যার পর ৩ ট্রান্সফর্মার লুট, তদন্তে পুলিশ ট্রাম্পের হস্তক্ষেপে বদলে গেল ফিফার সিদ্ধান্ত! লাল কার্ড পেয়েও খেলবেন যুক্তরাষ্ট্রের বালোগান ১২৮.২ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা ধামরাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ৭৩ জনকে ৫৯ লাখ ৫ হাজার টাকার ঋণ ও ১ হাজার গাছের চারা বিতরণ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ ‘ব্রাজিল চিরকাল আমার হৃদয়ে থাকবে’ব্রাজিলের বিদায়ে ভেঙে পড়লেন তটিনী নারায়ণগঞ্জে কারখানার মেশিনে হাত ঢুকে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু সুপার টাইফুন ‘বাভি’র তাণ্ডব: যুক্তরাষ্ট্রের গুয়াম ও নর্দার্ন মারিয়ানায় ৩৫০ কিমি বেগের ঝড়, জারি চরম সতর্কতা খামেনির শোক র‍্যালি শুরু, তেহরানে লাখো মানুষের ঢল

ডলারের বিপরীতে রুপির মান আরো কমল

প্রতিনিধি

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমেছে। ফেডারেল রিজার্ভ আগামী বছর সুদের হার কমানোর ইঙ্গিত দেওয়ার পর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) প্রথমবারের মতো মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিন এক ডলারের বিপরীতে রুপির দর ৮৫.০৬-তে নেমে আসে।

এক প্রতিবেদনে রয়টার্স বলেছে, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর পতন চলছেই। বৃহস্পতিবার মুদ্রাটি ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এদিন ভারতীয় মুদ্রার দর কমে প্রতি ডলার হয় ৮৫.০৬ রুপি।

বুধবার (১৮ ডিসেম্বর) এক ডলারের বিপরীতে রুপির মূল্য ছিল ৮৪.৯৫। দিনের মাঝামাঝি যা হয় ৮৪.৯৬ রুপি। আগের দিন মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডলার প্রতি ৮৪.৯০ রুপিতে শেষ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার।

মূলত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে যাওয়া, শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাওয়া ও বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়ার কারণে রুপির এই পতন হচ্ছে বলে জানিয়েছে ইকোনমিক টাইমস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!