1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্প-মোদিকে নিয়ে আ.লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

ট্রাম্প-মোদিকে নিয়ে আ.লীগের পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই

প্রতিনিধি

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, পতিত আওয়ামী লীগ রাজনৈতিক দিক থেকে এতখানি দেউলিয়া যে তাদের এখন ট্রাম্পের ছবি ঝুলিয়ে ফিরে আসার চেষ্টা করতে হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) শহীদ নূর হোসেন দিবসে রাজধানীর জিরো পয়েন্টে শ্রদ্ধা জ্ঞাপনের পর এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, চোরাগোপ্তা পথে ট্রাম্প বা মোদিকে নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ নেই। হাজারও ছাত্র শ্রমিক জনতা হত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার না হলে ’৮৭ সালের শহীদ নূর হোসেন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মা শান্তি পাবে না।

তিনি বলেন, গণহত্যার জন্য দায়ী অনুশোচনাহীন ফ্যাসিস্ট আওয়ামী লীগের গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসারও কোনো অবকাশ নেই।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দাবি করেন, গণআন্দোলন-গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্ন-আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। শহীদের রক্তকে ক্ষমতায় যাওয়ার সিডি হিসেবে ব্যবহার করা হয়েছে।

নূর হোসেনের জীবনদানের মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছিল উল্লেখ করে সাইফুল হক বলেন, কিন্তু স্বৈরতন্ত্রের বিনাশ হয়নি। ২০২৪ এর গণঅভ্যুত্থান হাসিনা সরকারকে বিদায় দিয়েছে কিন্তু এখনো অগণতান্ত্রিক ফ্যাসিবাদী ব্যবস্থা অক্ষুণ্ন রয়েছে। শেকড় শুদ্ধ এই ব্যবস্থার মূলোৎপাটন ঘটাতে না পারলে গণতন্ত্র, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করা যাবে না।

শহীদদের রক্তভেজা পথেই বাংলাদেশের জনগণকে তাদের অধিকার ও মুক্তির দিশা খুঁজে নিতে হবে বলে মন্তব্য করেন বামপন্থি এই নেতা।

এর আগে পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় কমিটির সদস্য এপোলো জামালী, মীর রেজাউল আলম, ঢাকা মহানগর সদস্য জোনায়েত হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!