1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টরন্টোতে কবি হেলাল হাফিজের স্মরণ সভা - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

টরন্টোতে কবি হেলাল হাফিজের স্মরণ সভা

প্রতিনিধি

কানাডার টরন্টোর ফিল্ম ফোরাম মিলনায়তনে কবি হেলাল হাফিজের স্মৃতিচারণ ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’ শিরোনামে শনিবার (২৮ ডিসেম্বর) এ স্মরণ সভা হয়।

মৈত্রেয়ী দেবীর বিষয় ভাবনা ও আবৃত্তিকার ও সংগঠক হিমাদ্রী রায়ের সঞ্চালনায় কবির একটি ছোট্ট ডকুমেন্টারির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে কবিতা পরিবেশন করেন- মানবী মৃধা, সোহেলী ফারিয়া, অদিতি ফৌজিয়া, ইশতিয়াক আহমেদ ও মৈত্রেয়ী দেবী। কবির স্মৃতিচারণ করেন শেখ শাহে নেওয়াজ।

স্মরণ সভায় হিমাদ্রী রায় বলেন, শুধু দুটি লাইনের মাধ্যমে একটি সশস্ত্র সংগ্রামে আহ্বান করে এমন কবিতা হেলাল হাফিজ ছাড়া পৃথিবীতে অন্য কোনো কবি লিখেছেন কি না জানা নেই।

তিনি আরও বলেন, সবার নীরব মনোযোগ বলে দেয় আমরা আমাদের স্পন্দনে দ্রোহ ও বেদনার কবি হেলাল হাফিজের পঙ্‌ক্তি বোধে নিয়ে বাড়ি ফিরছি।

কবি হেলাল হাফিজের কবিতার ওপর আলোচনায় কবি শহীদুল আলম টুকু বলেন, কবিতার শক্তিই কবিতাকে বাঁচিয়ে রাখে। কবি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে।

সাংবাদিক সওগাত আলী সাগর বলেন, ৭৯ থেকে প্রতিটি আন্দোলনে বিপ্লবে হেলাল হাফিজ প্রাসঙ্গিক।

কবি দেলওয়ার এলাহী বলেন, কবি প্রেরণার উৎস হয়ে থাকবেন যতদিন অন্যায়ের বিরুদ্ধে স্লোগান থাকবে।

ফজলুল হক সৈকত বলেন, কবিতায় রাজনৈতিক মঞ্চের স্থান নেই। তবে কবিতায় রাজনীতি থাকবে রাজনৈতিক সচেতনতা থাকবে কিন্তু কবিতা দলবাজিকে প্রশ্রয় দেয় না। কোনো মিছিলে না গিয়েও কবি হেলাল হাফিজ মানুষকে মিছিলে নামিয়েছিলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— চিত্রকর সৈয়দ ইকবাল, অন্য স্বরের কর্ণধার আহমেদ হোসেন, কবি ও শিল্পী রোকসানা বেগম, চিত্রশিল্পী শারমিন লাকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!