1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জুলাই জানিয়ে দিয়েছে হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না : এ‍্যানী - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জুলাই জানিয়ে দিয়েছে হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না : এ‍্যানী

প্রতিনিধি

জুলাই জানিয়ে দিয়েছে এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতি থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ‍্যানী। তিনি বলেন, জুলাই আন্দোলনের কারণে শেখ হাসিনার মতো ফ‍্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরুর আগে এসব কথা বলনে তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। শুরুতে বিগত ১৫ বছরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছাত্রদলের নিহতের স্মরণে করেন ছাত্রদল সাধারণ সম্পাদক।

তিনি বলেন, জুলাই জানিয়ে দিয়েছে এ দেশে আয়নাঘর থাকতে পারে না। আয়নাঘরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। ছাত্রসহ সব রাজনৈতিক দলের গত এক বছরে নতুন দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনার বিচার না হলে এই দেশের মানুষ ক্ষমা করবে না। এই বিচারটা এত বেশি প্রয়োজন যে তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বারবার নির্যাতিত হয়েছি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ ছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!