1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জিম্বাবুয়ে ইনিংসে জোড়া ধাক্কা নাহিদের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জিম্বাবুয়ে ইনিংসে জোড়া ধাক্কা নাহিদের

প্রতিনিধি

সিরিজ শুরুর আগে থেকেই নাহিদ রানাকে নিয়ে ছিল খোঁচাখুঁচি। বাংলাদেশি সাংবাদিকের প্রশ্নের জবাবে জিম্বাবুয়ে অধিনায়ক বলেছিলেন, নাহিদের চেয়ে দ্রুতগতির বল তারা মেশিনেই অনুশীলন করেন। আর বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত বলেছিলেন, ক্রিজে নামলেই কেবল বোঝা যাবে নাহিদের গতির মাহাত্ম্য।

কথার লড়াইয়ে আপাতত নিজ দলের অধিনায়ককে এগিয়ে যেতে সাহায্য করেছেন নাহিদ রানা। আগের দিন ৬৭ রানে শেষ করা জিম্বাবুয়েকে দিনের শুরুতেই নাস্তানাবুদ করেছেন এই পেসার। দুই ওপেনার বেন কারেন এবং ব্রায়ান বেনেটকে দেখিয়েছেন সাজঘরের পথ। আরেক পেসার হাসান মাহমুদই বা বসে থাকেন কি করে। ওয়ানডাউনে নামা নিক ওয়েলচকে ফেরালেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৩ উইকেটে ৮৮ রান। ক্রিজে আছেন দুই অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস এবং ক্রেইগ আরভিন।

গতকালের বাজে অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে একেবারে শুরু থেকেই ভাল কিছু করার বিকল্প ছিল না বাংলাদেশের। সেটাই ঘটল নাহিদ রানার কল্যাণে। দিনের তৃতীয় ওভারে বেন কারেনকে ফিরিয়েছেন এই পেসার। তার বাউন্সারে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন কারেন। ফিফটি তুলে নেয়া বেনেটকেও বেশি সময় ক্রিজে রাখলেন না নাহিদ। বেনেটকে বাধ্য করেছিলেন স্কয়ার কাট করার জন্য। আর সেটা ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল জাকের আলীর কাছে।

খানিক বাদে উইকেটের মিছিলে যোগ দেন হাসান মাহমুদ। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড করেছেন ওয়েলচকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!