1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিলাম : জিএম কাদের - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ছিলাম : জিএম কাদের

প্রতিনিধি

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জামায়াত নিষিদ্ধের সময় আমি এর বিপক্ষে মত দিয়েছিলাম।

সোমবার (২১ অক্টোবর) বনানী জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলনে জাতীয় পার্টির নেতাকর্মীদের ভূমিকা ও দুইজন কর্মী নিহত হওয়ার তথ্য তুলে ধরেন জিএম কাদের।

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা বন্ধুকে শত্রু বানানোর চেষ্টা করছে মন্তব্য করে তিনি বলেন, এভাবে বন্ধুকে শত্রু বানিয়ে ভালো ফল আশা করা কঠিন। কোনো জটিল পরিস্থিতি হলে তখন তারা বন্ধুহীন হয়ে পড়তে পারে।

তিনি বলেন, জাতীয় পার্টিকে এখন ফ্যাসিবাদের দোসর হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চলছে। ছাত্র-জনতার আন্দোলন সফল করতে জাতীয় পার্টির নেতাকর্মীর রক্ত দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়ার কারণে আমাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। কারাগারে যেতে হয়েছে। দুজন কর্মীকে হত্যা করা হয়েছে। এরপরও যদি গণহত্যার দায় জাপার উপর দেওয়া হয় তা খুবই দুঃখজনক।

তিনি আরও বলেন, একটি চক্র এখন জাতীয় পার্টিকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষ শক্তি হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে। এরপরও যদি গণহত্যার দায় জাপার ওপর দেওয়া হয় তা খুবই দুঃখজনক।

নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জাতীয় পার্টির সঙ্গে অবিচার হচ্ছে বলে দাবি করে জিএম কাদের বলেন, প্রয়োজনে রক্ত দিয়ে এর প্রতিবাদ করা হবে। আমরা রাজপথে মিথ্যা মামলার প্রতিবাদ করব।

তিনি বলেন, ২০২৪ সালে জোর করে আমাদের নির্বাচনে আনা হয়। আমরা নির্বাচনে না গেলেও নির্বাচন করত শেখ হাসিনা। তারা এ টিম-বি টিম বানিয়েছিল। ২০১৪ সাল থেকে রওশন এরশাদকে দিয়ে দলকে বিভক্ত করে রেখেছে।

দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিয়ে জানতে চাইলে জিএম কাদের বলেন, এখনই তারা ব্যর্থ কিংবা অসফল বলতে চাচ্ছি না। আমরা তাদের সময় দিতে চাই। আশাকরি সরকার সবকিছু নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে।

জাপা চেয়ারম্যান বলেন, কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। জামায়াত নিষিদ্ধের সময় আমি এর বিপক্ষে মত দিয়েছিলাম। আমি মনে করি যাদের ফলোয়ার রয়েছে, তাদের যদি নিষিদ্ধ করেন তারা আন্ডারগ্রাউন্ডে যাবে। যা দেশের জন্য সুফল বয়ে আনে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!