1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন

প্রতিনিধি

সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে এএফপি।

হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে প্রাধান্য পাবে সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।

বুধবার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট।

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তৎকালীন প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

এবারের নির্বাচনেও জো বাইডেনের সঙ্গে তার দ্বৈরথ হওয়ার কথা ছিল; কিন্তু গত জুলাই মাসে বাইডেন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রার্থী করে ডেমোক্রেটিক পার্টি।

২০২০ সালের নির্বাচনের ফলাফল অবশ্য একেবারেই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছিলেন তিনি। এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি যখন বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ অধিবেশন বসেছিল, সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছিল কয়েক শ উগ্র ট্রাম্প সমর্থক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি।

যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, হোয়াইট হাউসে যখন নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান হয়, সে সময় উপস্থিত থাকেন বিদায়ী প্রেসিডেন্ট; কিন্তু বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিতি ছিলেন ট্রাম্প।

বাইডেন অবশ্য ট্রাম্পের পথে হাঁটেননি। বিজয় নিশ্চিত হওয়ার পর টেলিফোনে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন এবং হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!