1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জলহস্তীর ভবিষ্যদ্বাণী, ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ

জলহস্তীর ভবিষ্যদ্বাণী, ট্রাম্পই হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট

প্রতিনিধি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে মঙ্গলবার আর কয়েক ঘণ্টা পরই ভোট শুরু হতে যাচ্ছে দেশটিতে। কিন্তু এর মাঝেই ডোনাল্ড ট্রাম্পই আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে থাইল্যান্ডের এক শিশু জলহস্তী।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের মহাতারকা খ্যাত শিশু জলহস্তী মু ডেং ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউসে ফিরছেন বলে ভবিষ্যদ্বাণী করেছে।

থাইল্যান্ডের চনবুড়ি এলাকার খাও খেও ওপেন চিড়িয়াখানায় এই ভবিষ্যদ্বাণী করে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে মু ডেং। ট্রাম্পের বিষয়ে করা ভবিষ্যদ্বাণীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, চার মাস বয়সী শিশু জলহস্তী মু ডেংকে দু’টি ফলের ঝুড়ি দেওয়া হয়। এর একটিতে রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলীয় কমালা হ্যারিসের নাম লেখা রয়েছে। এর মধ্য থেকে ট্রাম্পের নাম লেখা ঝুড়ি থেকে ফল খেতে শুরু করে পিগমি জলহস্তী মু ডেং।

মার্কিন যুক্তরাষ্ট্রেও মু ডেংয়ের এই ভিডিও ব্যাপক ঝড় তুলেছে। দেশটির জনপ্রিয় কৌতুক অভিনেতা বোওন ইয়াং তাকে ‘‘স্যাটারডে নাইট লাইভ’’ কমেডি শোতেও তুলেছেন। এই শোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আয়োজিত লাইভ ভোটিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিসকে হারিয়ে দিয়েছে মু ডেং। ওই দুই প্রার্থীর বিপরীতে মু ডেং ৯৩ শতাংশ ভোট পেয়েছে।

যদিও জলহস্তীর কাল্পনিক দক্ষতা তেমন পরীক্ষিত নয়। কারণ বিশ্বের বিভিন্ন ঘটনায় অন্যান্য প্রাণীর ফলাফলের বিষয়ে করা ভবিষ্যদ্বাণী অনেক সময় সঠিক হতে দেখা গেছে। বিশেষ করে অক্টোপাস পলের কথা উল্লেখ করা যায়। ২০১০ সালের ফুটবল বিশ্বকাপে আটটি ম্যাচের সঠিক ভবিষ্যদ্বাণী করে বিশ্বজুড়ে তারকাখ্যাতি অর্জন করে পল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!