1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জন্ম নিবন্ধনের ফাঁক-ফোকরে অদৃশ্য ১৫ কোটি শিশু : ইউনিসেফ - NEWSTVBANGLA
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প: মৃত বেড়ে ৩,৩৪২, আহত ১৬ হাজারের বেশি কালিয়াকৈরে বাস-পিকআপ সংঘর্ষে যুবক নিহত, আহত অন্তত ১০ ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ

জন্ম নিবন্ধনের ফাঁক-ফোকরে অদৃশ্য ১৫ কোটি শিশু : ইউনিসেফ

প্রতিনিধি

জন্ম নিবন্ধনের সাম্প্রতিক অগ্রগতি সত্ত্বেও বিশ্বব্যাপী প্রায় ১৫ কোটি শিশু “অদৃশ্য” হয়ে গেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের শিশু নিরাপত্তা ও অধিকার বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, “অদৃশ্য” এসব শিশু তাদের বৈধ পরিচয় থেকে বঞ্চিত এবং তারা রাষ্ট্রহীনতা ও ধিকার লঙ্ঘনের ঝুঁকির মুখোমুখি হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইউনিসেফ এই সতর্কতা উচ্চারণ করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জাতিসংঘের এই শিশু সংস্থাটি তাদের এক নতুন প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ বছরের কম বয়সী ৭৭ শতাংশ শিশুর জন্ম গত পাঁচ বছরে নিবন্ধিত হয়েছে, যা ২০১৯ সাল থেকে দুই শতাংশ বেশি।

কিন্তু এই ধরনের “উল্লেখযোগ্য অগ্রগতি” সত্ত্বেও ১৫ কোটি অল্পবয়সী শিশু নিবন্ধিত না হওয়ার কারণে তারা আইনি বিভিন্ন বাধার মধ্যে রয়েছে। এছাড়া আরও ৫ কোটি শিশু যাদের নিবন্ধন করা হয়েছে কিন্তু তাদের কোনো আনুষ্ঠানিক জন্ম সনদ নেই।

মূলত একজন ব্যক্তির পরিচয় এবং বয়স নিশ্চিত করার জন্য তার জন্ম সন্দ গুরুত্বপূর্ণ। জাতীয়তার প্রমাণ এবং শিশুশ্রম, জোরপূর্বক বিবাহ বা সামরিক বাহিনীতে অপ্রাপ্তবয়স্কদের নিয়োগ থেকে সুরক্ষার জন্য এই জাতীয় প্রমাণ প্রায়শই অপরিহার্য।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এক বিবৃতিতে বলেছেন, “জন্ম নিবন্ধন নিশ্চিত করে যে— শিশুরা অবিলম্বে আইনের অধীনে স্বীকৃত হয়। এটি তাদের যেকোনও ক্ষতি এবং শোষণ থেকে সুরক্ষার একটি ভিত্তিও প্রদান করে, সেইসাথে ভ্যাকসিন, স্বাস্থ্যসেবা এবং শিক্ষার মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো পাওয়ার সুযোগও প্রদান করে।”

তিনি আরও বলেছেন, “অগ্রগতি সত্ত্বেও অনেক শিশু গণনার বাইরে এবং হিসাবহীন থেকে যায়— যা সরকার বা আইনের চোখে কার্যকরভাবে অদৃশ্য।”

এই শিশুদের অর্ধেকেরও বেশি সাব-সাহারান আফ্রিকার দেশগুলোতে বসবাস করে। রিপোর্ট অনুযায়ী, এই অঞ্চলে শুধুমাত্র ৫১ শতাংশ অল্পবয়সী ছেলে ও মেয়ে নিবন্ধিত।

ইউনিসেফ বলেছে, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বিদ্যমান অনেক বাধা রয়েছে। এর মধ্যে নিবন্ধনের যথাযথ প্রক্রিয়া সম্পর্কে পরিবারের জ্ঞানের অভাব, উচ্চ ব্যয়, অপর্যাপ্ত রাজনৈতিক ইচ্ছা এবং কিছু অঞ্চলে, লিঙ্গ, জাতিগত বা ধর্মের ভিত্তিতে বৈষম্যের মতো বিষয়ও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!