1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ কারখানা - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেন যুদ্ধের সমাধানে পুতিনকে সহায়তার প্রস্তাব ট্রাম্পের স্পেনে নিয়মিতকরণ প্রক্রিয়ায় ৬ লাখের বেশি অভিবাসীর কর্মসংস্থান, আবেদন ১১ লাখ ছাড়িয়েছে ব্রাজিল-নরওয়ে ম্যাচে তিন তারকার নিষেধাজ্ঞার শঙ্কা, হলুদ কার্ড এড়ানোর বড় চ্যালেঞ্জ টঙ্গীতে তুরাগ নদে গোসলে নেমে দুই স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু নরওয়ের বিপক্ষে কি খেলবেন নেইমার? ইঙ্গিত দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি নরওয়ের বিপক্ষে ইতিহাস বদলের লড়াইয়ে আজ ব্রাজিল, লক্ষ্য কোয়ার্টার ফাইনাল ইয়েমেনে হুথিদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ, সরকারি বাহিনীর ১৫ সেনা নিহত ৪ বছর ধরে অন্ধকারে ভোলার মদনপুর, সাবমেরিন কেবল ছিঁড়ে বিদ্যুৎহীন ২০ হাজার মানুষ নিউইয়র্কে স্বাধীনতা দিবসের ছুটিতে ভয়াবহ গোলাগুলি, ৪ শিশুসহ ৮ জন গুলিবিদ্ধ টাঙ্গুয়ার হাওরের অভয়াশ্রমে টাকার বিনিময়ে মাছ ধরার অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের

ছুটির দিনেও আশুলিয়ায় চলছে ১৪০০ কারখানা

প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উৎপাদন ব্যাহত হওয়ায় আজ ছুটি দিনেও ১৪০০ পোশাক কারখানায় কাজ চলছে। এছাড়া শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন বলে জানা গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, টানা কয়েক দিন পোশাক খাতে শ্রমিক অসন্তোষের কারণে কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। তাই এক হাজার ৮৩৬টি পোশাক কারখানার মধ্যে এক হাজার ৪০০ পোশাক কারখানায় শ্রমিকরা কাজ করছেন। ওই সকল পোশাক কারখানায় উৎপাদন কাজ চলছে। তবে রেডিয়েন্ট নামে একটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে গেলেও ম্যানেজমেন্টের লোক না আসায় এখন কর্মবিরতি পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, টানা ১৫ দিনের বেশি সময় ধরে শিল্পাঞ্চল আশুলিয়ায় বিভিন্ন দাবি নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) কয়েক দফায় কারখানার মালিক, শ্রমিক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে বৈঠক ও শ্রমিক সমাবেশ করেছে। তবে গত সপ্তাহের তুলনায় এ শিল্পখাতে চলতি সপ্তাহে অবস্থার উন্নতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!